সিয়ামুল হায়াত সৈকত-এর জন্ম ১৯৯৫-তে বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়াতে। একজন লিটলম্যাগকর্মী, কবি ও সংগঠক। প্রকাশিত পকেটবুক: প্রেম ও একিলিসের ঘোড়া (২০১৭), বার্তা প্রকাশন, কলকাতা। সম্পাদনা: শূন্য-কবিতায় ভাস্বর (তিনটি সংখ্যা প্রকাশিত)। চাকুরিসূত্রে বর্তমানে সিলেটের মৌলভীবাজারে একটি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।