সালেহা ফেরদৌস
সালেহা ফেরদৌস জন্মসূত্রে একজন বাংলাদেশী লেখক। তার লেখনীর বিষয়বস্তু বহুমুখী। সামাজিক উপন্যাস/ থ্রিলার/ফিকশন জনরায় লেখেন। বেড়ানো ও বই পড়া তার শখ।
জন্ম ও শিক্ষা:
জন্ম ২৮শে মার্চ, ১৯৮২ সালে টাংগাইল জেলার নাগরপুর উপজেলায়। বাবার সামরিক বাহিনীতে চাকরি করার সুবাদে বেড়ে ওঠেন ঢাকা ক্যান্টনমেন্টে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় স্নাতক এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর।
সাহিত্যকর্ম:
"আলো এনে দেবো" (২০২১) গল্পগ্রন্থ দিয়ে সাহিত্যিক জীবন শুরু । তার লেখা উপন্যাসগুলোর মধ্যে রয়েছে “কাব্য ভাসে অন্য আকাশে’, “চাঁদ উঠেছে ওই “ ,“ চান্দ্রজল” “এভিস”, “পেখম ফিরে আসার পর বদলে গেল বিশ্ব চরাচর।“ এছাড়াও “ছুটির নিমন্ত্রণে”নামে একটি ইবুক আছে।
