মুহিম মনির

মুহিম মনির পেশায় একজন চিকিৎসক হলেও আশৈশব সাহিত্যের পাঠক তিনি। তাঁর লেখালেখির হাতেখড়ি হয় প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায়। ছড়া আর ছোট ছোট গল্প দিয়েই শুরু। তবে হাই স্কুলে উঠে উপন্যাসেও হাত দেন। বন্ধুরা মিলে গড়ে তোলেন একটি নাট্যগোষ্ঠী। বিভিন্ন অনুষ্ঠানে নাটক-নাটিকা মঞ্চস্থ করতেন তাঁরা। মুহিম নিজেই নাটকগুলো রচনা ও পরিচালনা করতেন তারই ধারাবাহিকতায় কলেজে পড়ার সময় সৃজনশীল মাসিক পত্রিকা 'অগ্রপথিক'-এ প্রকাশিত হয় তাঁর প্রথম গল্প। তবে নিয়মিতভাবে প্রকাশিত হতে শুরু করে মেডিকেলে পড়ার সময় থেকে। তিনি দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত রয়েছেন। সাহিত্যের সকল শাখার স্বাদ আস্বাদন করলেও রচনা করেন গদ্য- বিশেষত গল্প-উপন্যাস। শিমুলের থাকা না-থাকাতাঁর প্রকাশিত প্রথম উপন্যাসিকা। 

 

Social Media:


মুহিম মনির এর লেখাসমূহ