নাসিমা আনিস
বাবা মোঃ নূরুল ইসলাম, মা বেগম আশরাফুননেসা।
জন্ম ১৬ নভেম্বর ১৯৬২, চাঁদপুর, বাংলাদেশ।
আজিমপুর গার্লস স্কুল থেকে এসএসসি, ইডেন কলেজ থেকে এইচএসসি, বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও মার্স্টাস যথাক্রমে চট্টগ্রাম কলেজ ও চট্টগাম বিশ্ববিদ্যালয় থেকে।
ছোটগল্প দিলেই সাহিত্যে প্রবেশ কিন্তু প্রথম গ্রন্থ উপন্যাস। প্রথম গ্রন্থ উপন্যাস ‘মোহিনীর থান’ ২০০৬ সালে দৈনিক আজকের কাগজ (বর্তমানে জেমকন) তরুণ কথাসাহিত্য পুরস্কার লাভ করে। উপন্যাস ‘চন্দ্রভানুর পিনিস’ দৈনিক সমকাল নবীন কথাসাহিত্য পুরস্কার ২০০৯ লাভ করে। কথাসাহিত্যের জন্য চাঁদপুর সাহিত্য মঞ্চ আয়োজিত মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২০, রণজিৎ বিশ্বাস-অভিষেক স্মৃতি সম্মাননা ২০২১, বাংলা একাডেমি আয়োজিত আবু রুশদ সাহিত্য পুরিস্কার ২০২৪ লাভ করেন। পাঁচটি গল্পগ্রন্থ, পাঁচটি উপন্যাস ও শিশুতোষ মিলিয়ে গ্রন্থসংখ্যা ১৬।
ত্রিশ বছরের শিক্ষকতা শেষে বর্তমানে লেখাপড়া, গাছপালা আর সংসার নিয়ে জীবন।
