তানভীর আহমেদ হৃদয়
তানভীর আহমেদ হৃদয় ৩ ডিসেম্বর ১৯৮৫ সালে মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোমিন আলী শেখ এবং মাতা সরুফা বেগম।
তিনি ১৯৯৭ সাল থেকে সাহিত্যচর্চা শুরু করেন। তানভীর আহমেদ হৃদয় একাধারে কবি, কথাসাহিত্যিক, গল্পকার ও প্রাবন্ধিক। তাঁর প্রথম প্রকাশিত কবিতা “রক্তমাখা স্বাধীনতা” (১৯৯৭) সালে প্রকাশিত হয় । প্রথম কাব্যগ্রন্থ “উপকূলে উপত্যকায়” প্রকাশিত হয় ২০০২ সালে।
উপন্যাস, কবিতা, ছোটগল্প, কিশোর উপন্যাস ও শিশুতোষ গল্পগ্রন্থসহ এ পর্যন্ত তাঁর ১২টি একক গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য বাংলা-ইংরেজি ভাষায় ৩টি ছড়ার বই প্রকাশ করেছেন।
যৌথ কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য— “ছয় তরুণের কাব্যবিলাস” (২০০৭, মুক্তদেশ) এবং “বৃষ্টিতে ভাসেনা স্বাধীনতা” (২০১৫, কেবিবিএফ)। যৌথ গল্পগ্রন্থ হিসেবে প্রকাশিত হয়েছে “ব্যথার শ্রাবণ” (২০০১), “কাচের পাহাড়” (২০০২) এবং “নৈঃশব্দ্য” (২০২৬)।
তিনি প্রথম দশকের একজন শক্তিমান কবি ও লেখক হিসেবে পরিচিত। তাঁর কবিতা বাংলাদেশ ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স এবং আমেরিকার বিভিন্ন বাংলা পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— “পদচিহ্ন”, “উপকূলে উপত্যকায়”, “এইসব ঘর সংসার”, “রক্তবিষ”, “আলোর শালিক”, “অচেনা রৌদ্রের রঙ” এবং “আয়নায় বিধ্বস্ত মুখ”।
প্রকাশিতব্য কাব্যগ্রন্থ— “তুমি ছিলে ম্যাসেজ, আমি ছিলাম ড্রাফট”, "ক্ষুধা না বোঝে রাষ্ট্রভাষা ", “উড়ন্ত ছায়ার নাচ” এবং নাম ঠিক না হওয়া একটি প্রবন্ধ ও একটি গল্পগ্রন্থ।
সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন— প্রভা সাহিত্য সংসদ (সিলেট)
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সম্মাননা ক্রেস্ট (২০২২),
সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা (২০২৬) এবং মহীয়সী সাহিত্য সম্মাননা (২০২৬)।
