জলধি / কবিতা / তানভীর আহমেদ হৃদয়ের তিনটি কবিতা
Share:
তানভীর আহমেদ হৃদয়ের তিনটি কবিতা

সময়

সময় যেন দৌড়ায় আজ অদ্ভুত গতিতে,
মানুষ ছুটছে শুধু নিজের স্বার্থের পিছুতে।
হাসির আড়ালে লুকানো কত না কান্না,
কেউ জানে না কার জীবনে কতটা যন্ত্রণা।
মোবাইলের আলোয় ডুবে গেছে সম্পর্ক,
কথা আছে অনেক, কিন্তু নেই আর স্পর্শ।
সময় বলে—থামো একটু, দেখো চারপাশ,
মানুষ হও আগে, তারপর করো বিকাশ।



নিঃসঙ্গতা

ভিড়ের মাঝেও আজ মানুষ একা,
হাসির শব্দে ঢেকে যায় মনের ফাঁকা।
বন্ধু আছে অনেক, নেই মনের মতো,
সবাই ব্যস্ত শুধু নিজের কথাতেই যত।
রাত জেগে ভাবে কেউ—কেন এমন হলো?
কাছে থেকেও যেন সবাই দূরে চলে গেলো।
নিঃসঙ্গতা আজ নীরব সঙ্গী,
চোখের জলে লেখা অজানা গল্পরঙ্গী।


বাস্তবতা

স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার,
বাস্তবতা টেনে নামায় বারবার।
চাকরি নেই, তবু আশা বেঁচে থাকে,
লড়াই করে মানুষ প্রতিদিন ভাগ্যের ফাঁকে।
সবকিছুর দাম বাড়ে, জীবন হয় কঠিন,
তবু থামে না পথচলা দিনদিন।
বাস্তবতা শেখায় শক্ত হতে,
হার না মানতে জীবনের সাথে।



অলংকরণঃ তাইফ আদনান