পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তরুণ কবি ও সাংবাদিক ইকাবুল সেখ। ২০২৩ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'শেষ প্রহরের অন্তমিল' প্রকাশিত হওয়ার পর থেকেই সাহিত্যমহলে তাঁর পথচলা আরও দৃঢ় হয়। বিভিন্ন পত্রপত্রিকায় কবিতার পাশাপাশি তাঁর লেখায় সমসাময়িক সমাজ ও সংস্কৃতির জ্বলন্ত চিত্র ফুটে ওঠে। বর্তমানে তিনি 'ডেড পোয়েটস সোসাইটি'র সাহিত্য পত্রিকা
' শূন্য নয়'-এর সম্পাদনার দায়িত্বে রয়েছেন। পেশায় সাংবাদিক ও আইনের শেষ বর্ষের ছাত্র ইকাবুলের অবসরের অন্যতম শখ একা একা প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো।