আমিরুল বাসার
আমিরুল বাসার
কবি, প্রাবন্ধিক, কথাশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক। সম্পাদক- 'সাম্প্রতিক'।
জন্ম- ৩ মার্চ ১৯৭১, জন্মস্থান- বাসার পরিবার, পলাশপোল, সাতক্ষীরা। পিতা- আব্দুস সোবহান, মাতা- রাহিলাতুন্নেছা। স্ত্রী শাহনাজ রুবী, সন্তান- আহসান বাসার কাব্য ও আকিব বাসার মুগ্ধ।
পড়াশুনা- পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ- ঢাকা, ঢাকা কলেজ।
সপ্তম শ্রেণিতে পাঠকালে কবিতা লেখালেখি শুরু এবং দশম শ্রেণিতে অধ্যায়নকালে মাত্র ১৬ বছর বয়সে ‘ত্রৈমাসিক ঈক্ষণ' সম্পাদনা শুরু করেন। পরপর তিন বছর বিরতীহীনভাবে সম্পাদনা করে গেছেন। একুশ বছর বয়সে প্রথম কাব্যগ্রন্থ (যুগল) প্রকাশ হয়।
ছাত্রাবস্থা থেকেই সাহিত্য, আবৃত্তি ও নাট্যচর্চার সাথে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। লেখালেখি, লিটল ম্যাগাজিন সম্পাদনা, নাট্য অভিনয় ও নির্দেশনা, আবৃত্তি'র পান্ডুলিপি গ্রন্থনা ও নির্দেশনা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।
তার লেখার বিষয়- কবিতা, প্রবন্ধ, কথাসাহিত্য ও সমালোচনা।
প্রকাশিত গ্রন্থাবলি
কাব্যগ্রন্থ :
নীলচোখ (১৯৯২), নীল অরণ্য (২০০৮), কৃষ্ণপক্ষের চাঁদ (২০১০), কবুতর উপাখ্যান ও অন্যান্য কবিতা (২০১২), সরোবরে সরোসিজ (২০১৮)
প্রবন্ধ গ্রন্থ :
প্রবন্ধ সংগ্রহ (২০২৪)
সম্পাদিত গ্রন্থ :
অনুশীলন (আবৃত্তির জন্য নির্বাচিত কবিতা- ২০১০), কাঁঠালিচাঁপা (নির্বাচিত গল্প- ২০১১), কমিউনিজমের মূলনীতি ও অন্যান্য প্রবন্ধ (২০১১), লিটলম্যাগ কবিদের নির্বাচিত কবিতা (২০১৩), প্রেমের পদাবলি (২০১৭)
সম্পাদিত লিটল ম্যাগাজিন :
ত্রৈমাসিক ঈক্ষণ (১১ সংখ্যা, ১৯৮৭-১৯৮৯), বৈশাখের কবিতা পত্র-১৯৯৪, গণনাট্যকেন্দ্র পত্রিকা-১৯৯৩, ছাড়পত্র-১৯৯২, সাম্প্রতিক (১৯৯২- চলমান, ২৫ সংখ্যা। ‘সাম্প্রতিক' এর কিছু বিশেষ সংখ্যার মধ্যে- ‘শ্রমিক সংখ্যা', ‘গল্প সংখ্যা', ‘কবিতা সংখ্যা', ‘মে দিবস সংখ্যা', ‘বাদলদিনের কবিতা সংখ্যা', উল্লেখযোগ্য)
সাংগঠনিক কর্ম :
১৯৯৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ‘সাতক্ষীরা নাট্য দল (সানাদ)’ ও ‘সাম্প্রতিক সাহিত্য ও আবৃত্তি সংসদ', সাতক্ষীরা । ২০১১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন আবৃত্তি সংগঠন ‘সাম্প্রতিক-ঢাকা'। বর্তমানে তিনি উল্লেখিত প্রতিষ্ঠানগুলোর সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে গঠিত ‘বাংলাদেশ লিটল ম্যাগাজিন সম্পাদক পরিষদ' (বালিসপ) এর তিনি অন্যতম প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক। তিনি বাংলা একাডেমি'র জীবনসদস্য।
পুরষ্কার ও সম্মাননা :
বসিরহাট নাট্য আকাদেমি সম্মাননা, ভারত-১৯৯৮ (নাট্যচর্চায় অবদানের জন্য)
পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি পুরষ্কার, ঢাকা-২০০৯ (লিটল ম্যাগাজিন সম্পাদনায় অবদানের জন্য)
বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা সম্মাননা, ভারত-২০১৮ (লিটল ম্যাগাজিন সম্পাদনায় অবদানের জন্য)
দশরুপক সম্মাননা, ভারত-২০১৯ (আবৃত্তিচর্চায় অবদানের জন্য)
চারুকণ্ঠ আবৃত্তি সংসদ সম্মাননা, ঢাকা-২০১৯ (আবৃত্তিচর্চায় অবদানের জন্য)
ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ সম্মাননা, সাতক্ষীরা-২০২৪ (লিটল ম্যাগাজিন সম্পাদনায় অবদানের জন্য)
কাব্যশ্রী সাহিত্য পুরস্কার, পাবনা-২০২৫ (লিটল ম্যাগাজিন সম্পাদনায় অবদানের জন্য)
মীর মশাররফ হোসেন সম্মাননা, রাজবাড়ী-২০২৫ (লিটল ম্যাগাজিন সম্পাদনায় অবদানের জন্য)
