অনু ইসলাম

অনু ইসলাম। দ্বিতীয় দশকের অন্যতম একজন কবি ও প্রাবন্ধিক। অনু ইসলাম ১৯৮৫ খ্রিস্টাব্দের ২৫ এপ্রিল মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত সাহিত্য-সংস্কৃতিবান্ধব পরিবারে জন্মগ্রহণ করেন। অনু ইসলাম বেশকিছু ছোটগল্প লিখেছেন। লেখালেখির পাশাপাশি তিনি একজন দক্ষ সাহিত্য সংগঠক হিশেবে এক উজ্জ্বল পরিচিত মুখ। এছাড়া একজন আলোকচিত্রি হিশেবেও পরিচিত। এ যাবৎ তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছেÑ জল কেটে যায় হাত স্পর্শে (কবিতা,২০১৫), কবিতায় রাষ্ট্রচিন্তা ও অন্যান্য প্রবন্ধ (প্রবন্ধ,২০১৬), রজতমুদ্রা (কবিতা,২০১৭), সম্মিলন (সম্পাদিত কবিতাগ্রন্থ,২০১৭), ধানরঙের ঘ্রাণ (কবিতা,২০১৯), বিকল্প শয্যায় ফুটে আছি (কবিতা,২০২১), আলোকনগর (আলোকচিত্রগ্রন্থ,২০২২) অন্যতম। অনু ইসলাম সাহিত্য-শিল্প-সংস্কৃতিবিষয়ক পত্রিকা ‘পটভূমি’র সহযোগী সম্পাদক এবং কবি পরিষদ, মুন্সীগঞ্জ এর অন্যতম প্রতিষ্ঠাতা। অনু ইসলাম বর্তমানে মুন্সীগঞ্জের জনপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক মুন্সীগঞ্জের সময় এর সহযোগী সম্পাদক হিশেবে (চলতি দায়িত্ব-সাহিত্য বিভাগ) এর দায়িত্ব পালন করছেন। অনু ইসলাম এ যাবৎ যেসকল পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তার মধ্যে- চাঁদপুর কর্তৃক প্রদত্ত ৭ম ইলিশ উৎসব ২০১৫, চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক ২০১৯, মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা ২০২২ অন্যতম। 


অনু ইসলাম এর লেখাসমূহ