সেলিম আজাদ চৌধূরী

সেলিম আজাদ চৌধূরী ফেণী জেলার এক সম্ভান্ত পরিবারে বিগত শতাব্দির ৫০ এর দশকে প্রথমার্ধে জন্ম গ্রহণ করেন। মাতা মরহুম আনোয়ারা বেগম ও পিতা মরহুম ছিদ্দিকুর রহমান চৌধূরী দ্বিতীয় সন্তান। ছোটকাল থেকে মুখচোরা ভিতু স্বভাবের সেলিম আজাদ চৌধূরী কিছুটা নিভৃতচারী।

মফস্বল শহর থেকে ঢাকায় এসে নগর জীবনে খাপ খাওয়াতে অপরাগ সেলিম আজাদ কবিতা লেখার চেষ্টা করেন। তাতে ব্যর্থ হয়ে কোন রকমে বিশ্ববিদ্যালয়েল গন্ডি পার করলেও, হতাশা তার পিছু ছাড়েনি। জীবনের লক্ষ্য কখনওই নির্ধারণ করতে পারেননি।

সাংবাদিক স্ত্রী পারভীন সুলতানা ঝুমার কাজে প্রভাবিত হয়ে কখনও ভাবেন পেশাটা  সাংবাদিকতা  হলেই ভাল হত। পেশায় একজন ফার্মাসিস্ট নিজের প্রথম সন্তান হৃদিকে র্ফাাসিষ্ট হতে অনুপ্রানিত করেন। দ্বিতীয় সন্তান সিথি তার পেশা গ্রহণ না করে জীববিজ্ঞানী হতে চলেছে। সুন্দর পৃথিবীর আলোবাতাসে বিচরনের সময়টা দ্রুত ফুরিয়ে আসছে এই হতাশায় অনিয়মিত লেখালেখি তার দূর্বল জীবনের প্রতিচ্ছবি।


সেলিম আজাদ চৌধূরী এর লেখাসমূহ