লিপি কাজী
জন্ম ২১ শে নভেম্বর। পিতা - কাজী রফিক উদ্দিন। মাতা - কাজী রফিজা বেগম।
মানিকগঞ্জ জেলার সম্ভ্রান্ত কাজী পরিবারে তার জন্ম। শিক্ষা জীবনে পলিটিক্যাল সাইন্স নিয়ে এমএসএস একই সাথে এলএলবি, এলএলএম এডভোকেটশীপ পাশ করে সুপ্রিমকোর্টে আইনপেশায় নিয়োজিত আছেন। খুব ছোট বেলা থেকে বাবার হাত ধরে তাঁরই উৎসাহ অনুপ্রেরণায় লেখালেখি শুরু। স্কুল কলেজে দেয়াল পত্রিকায় লিখতেন, তারপর অন্যদিন ম্যাগাজিনে প্রথম ছাপার অক্ষরে ‘এমনো দিনে তারে বলা যায়’ নামে ছোটগল্প প্রকাশ পায়। ‘নন্দিনী’ নামে লাইফস্টাইল ম্যাগাজিনেও তিনি আইন জিজ্ঞাসার প্রশ্নোত্তর পাতায় নিয়মিত লিখতেন। বিভিন্ন অনলাইন পত্রিকায় মাঝে মাঝেই সমাজের বিভিন্ন ছোট ছোট অসঙ্গতি নিয়ে লিখে থাকেন। ২০১৭ সালে একুশে বই মেলায় ‘সময়ের কাব্য’ ২০১৮ সালে ‘এপার ওপার’ ও ‘একটাই আকাশ’ সহ মোট তিনটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, ২০১৯ বইমেলায় তার ‘বাজি’ নামের প্রেমের উপন্যাসটি প্রকাশ পেয়েছিল, ২০২০ এর বইমেলায় বইটির পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হচ্ছে।
