মুম রহমান

১৯৭১ সালের ২৭ মার্চ ময়মনসিংহ জন্মেছি আমি। গুরুত্বহীন একটা লোক জন্মগ্রহণ করেছে খুব গুরুত্বপূর্ণ সময়ে। তবে নিজেকে স্বাধীন বাংলাদেশের সমবয়সী ভাবতে খুব আনন্দ হয় আমার। আমার নাম মুহাম্মদ মজিবুর রহমান। সেটার সংক্ষিপ্ত রূপ নিয়েই আমার লেখক নাম মুম রহমান।  

গল্প, কবিতা, উপন্যাস, নাটক, গবেষণা, অনুবাদ, টিভি নাটক, বিজ্ঞাপন, রেসিপি সবই লেখি আমি। চলচ্চিত্র, চিত্রকলা, আলোকচিত্র, রান্না আর বনসাই নিয়ে আমার বিপুল আগ্রহ। কিছুটা জেন, কিছুটা স্টোয়িক চিন্তায় জীবন চালাই আমি।  

হুমায়ুন আহমেদের ছোটগল্প নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা শেষ করে এখন হুমায়ুনের উপন্যাস ও চলচ্চিত্রের তুলনামূলক আলোচনা নিয়ে গবেষণা করছি।

সংবাদপত্র, বিজ্ঞাপন, এনজিও, শিক্ষকতা ইত্যাদি নানা ক্ষেত্রে লাফাঝাপ করে এখন আমি স্থির। কেবলই লেখালিখিকে নিজের সার্বক্ষণিক কাজ মনে করি। লেখালিখির বাইরে বাকীসব কাজ শখে কিংবা ঠেকায় পড়ে করি। যে কাজ বা অকাজই করি না কেন, দিনশেষে দুয়েকপাতা না-লিখে থাকতে পারি না। এতো যে লিখি তবু আমি লেখক নই, কারণ আমার কোন রাইটার্স ব্লক নেই। যখন তখন যা খুশি লেখি। লেখার জগতে আমি এক কামলা শ্রেণীর লোক, তবু আমার এই লেখালিখিতেই আনন্দ।   

Social Media:


মুম রহমান এর লেখাসমূহ