জন্ম : ১৫ মার্চ, ১৯৭৮-বাগেরহাটে। পেশাগত জীবনে অভিজ্ঞতার পরিধি বহুমাত্রিক। বোহেমিয়ান জীবন তার লেখকসত্তা নির্মিতিতে সহায়ক ভূমিকা পালন করেছে। প্রকাশিত বই ১১টি। সাহিত্যের সব মাধ্যমে অবাধ সন্তরণ। তার ভাবনায় সতত খেলা করে বহুমাত্রিক সৃজনভূগোল।
নিষ্ঠ গবেষকের মতোই বুঁদ থাকেন আপন ভুবনে। জনারণ্যে একা জাহীদ ইকবাল ধারণ করেন স্বদেশ সমাজ সমকাল। মানব সম্প্রদায়ের ভূত-ভবিষ্যৎ নিয়ে তাড়িত হন। উপলব্ধিকৃত সমস্যা-সংকট ফুটিয়ে তোলেন শিল্পের ক্যানভাসে।
প্রকাশিত উপন্যাস (৬টি) : বাইশখান্দান (২০২০), পরানের গহীনে যে মুখ (২০১৩), আমাদের ফ্ল্যাটে পরীরা ছিলো (২০১২), নভেলপুরুষ (২০০৫), বেদনায় নীলবৃষ্টি (২০০৪), প্রেমজুয়াড়ী (২০০২)।
কাব্যগ্রন্থ (৩টি) : নোনাজল ঘোলাজল (২০১২), দুধঘুম ঘুমের নামতা (২০০৯), নক্ষত্রের সাঁকোয় হেঁটে হেঁটে (২০০৬) ।
গল্পগ্রন্থ (২টি) : কয়েকজন খবিশ (২০২৬), চাঁদেরহাটের ভাঙাপুল ও তেজপাতার বিছানা (২০২৩)।
সাহিত্য-সংস্কৃতি ক্যারাভানের নিরলস পথিক জাহীদ ইকবাল। এই ক্যারাভানে একদিন সব শ্রেণির পাঠকের চড়ে বসার সুযোগ নিশ্চয়ই হবে। আপাতত যাত্রাপথ নির্মাণ ও সংস্কারের কর্মযজ্ঞ চলতে থাকুক।
পুরস্কার : 'মহাকবি মধুসূদন পুরস্কার ২০২৫', 'মোহনা সাহিত্য পুরস্কার ও সংবর্ধনা ২০০৫,' 'আলীজ একাডেমি পুরস্কার ২০০৬।'
