গৌতম অধিকারী

জন্ম ১৫ জুন ১৯৬৪। পেশায় সরকারি বিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক। ঐতিহ্যমণ্ডিত হুগলি সরকারি মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে সরকারি চাকরির সূত্রপাত। বর্তমানে বাঙালির নবজাগরণের ইতিহাসের সর্ব প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিন্দু স্কুলে শিক্ষকতায় নিযুক্ত।

মূলত প্রাবন্ধিক। চল্লিশ-পঞ্চাশ-ষাটের দশকের বামপন্থী সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাসে বিশেষ আগ্রহী। সম্পাদনা করেছেন 'সুলেখা সান্যাল সমগ্র' (দুটি খন্ড), স্বর্ণকমল ভট্টাচার্যের 'গল্প সংগ্রহ', অক্ষয় কুমার মৈত্রেয়-র রামায়ণ-বিষয়ক অগ্রন্থিত রচনার সংকলন 'রামায়ণবিচার' ও হিন্দু স্কুল দ্বিশতবার্ষিকী স্মারকগ্রন্থ 'হিন্দু স্কুল : ঐতিহ্যের পরম্পরা' প্রভৃতি। তাঁর সম্পাদনায় 'কথারূপ' পত্রিকার 'সুলেখা সান্যাল' ও 'ননীভৌমিক' সংখ্যা (১ ও ২) গবেষক মহলে সমাদৃত হয়েছে। বর্তমানে দুই বাংলার গুরুত্বপূর্ণ গল্পের পত্রিকা 'গল্পদেশ' এর সম্পাদক।

বাংলা কবিতার ক্ষেত্রে স্বতন্ত্র কোনো কণ্ঠস্বরের অধিকারী হয়ত তিনি নন। কিন্তু সৎভাবে স্বদেশের শিকড় অনুসন্ধানে নিয়ত ক্রিয়াশীল তিনি। অনুসন্ধানী সেই মনের আঁকিঝুঁকি 'কঙ্কণাতীরে রাত্রি নামে যখন', তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। 


গৌতম অধিকারী এর লেখাসমূহ