জন্ম ১৯৯৫ সালের ৫ই জুলাই কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার তাহেরপুর গ্রামে। বাবা মোঃ গোলাম মোস্তফা মিয়া, মা মোসলেমা বেগম।
University of Asia Pacific থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেছেন। ইংরেজি ভাষার পাশাপাশি জার্মান ভাষাতেও পারদর্শি।
কবিতা, গল্প ও অনুবাদ নিয়ে কাজ করছেন তবে কবিতায় নিজের শান্তি খুজে পান। তরুণের বিপন্ন চোখে দেখছেন সম্ভাবনার ভবিষ্যৎ যেখানে মিশে থাকে রক্ত-মাংসের জীবন অথবা গুটিকয়েক মৃত কবিদের রক্তপুঁজের বৃথা আর্তনাদ সভ্যতার রক্তপিপাসু জিহ্বার প্রতিরোধে।