ইন্দ্রনীল সেনগুপ্ত
ইন্দ্রনীল সেনগুপ্ত লেখার জগতে একটি পরিচিত নাম। পশ্চিমবঙ্গের দেশ, আনন্দবাজার, অনুষ্টুপ, ভাষানগর, কৃত্তিবাস, সুখী গৃহকোণ, একদিন, প্রসাদ, শুকতারা, কবিতা আশ্রম, কবিতা পাক্ষিক, কবি সম্মেলন ছাড়াও বহু পত্র পত্রিকায় তার লেখা ছাপা হয়েছে। বাংলাদেশের শালুক, দৃষ্টি, দৈনিক সংবাদ, আমাদের সময়, জলধি, সমধারা ইত্যাদি বহু নামী পত্রিকা এবং অনলাইন ম্যাগাজিনেও তিনি নিয়মিত লিখে চলেছেন। সচিব পর্যায়ের আধিকারিকের পদ থেকে অবসর গ্রহণের পর পর্যায়ক্রমে তার সময় কাটে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ব্যস্ততা সত্ত্বেও সময় পেলেই ল্যাপটপে লিখে চলেন পাতার পর পাতা। বিদেশের বহু পত্রপত্রিকাতেও তার লেখা প্রকাশিত হচ্ছে।
প্রকাশিত গ্রন্থঃ
কাব্য- বিকেলে হ্রদের ধারে, জিরাফের বাগান, তারাজন্মের দিকে, জ্বলন্ত গিটার,
আখ্যানকাব্য- মৎস্যকন্যা
স্মৃতিচারণ- টুকরোগুলো
