জলধি / কবিতা / কায়সার আলমের পাঁচটি কবিতা
Share:
কায়সার আলমের পাঁচটি কবিতা

আলপথ

আমার কিছুই তো নেই...

মুখের গাঢ়তা থেকে নির্মাণের সাঁচ,

সুষম নিয়তি কিংবা অলিভ আকাশ—

কিছুই নেই!

ক্রমাগত রঙের হিসেব মেলাতে পারি না

লাল হ‌য়ে যায় নীল, নীল হ‌য়ে যায় লাল

এ এক ফিরিঙি আলপথ!


প্রবণতা

পুরনো স্কেচে আর মানচিত্র আঁকা যাচ্ছে না|

মনোভাবনায় প্রজাপতি রঙ ক্ষুদ্রাতিক্ষুদ্র জলজ ˆশবাল|

সমুদ্র পেলেই এমন তো নয় জল বিসর্জন দিতেই হবে|

আলোর দিকে ধাবিত হওয়াই কুমড়ো ডগার স্বহজাত ভুল|


নদী হব

এক‌দিন আমরাও নদী হব

নি‌জেরাই নি‌জে‌দের খনন ক‌রে জল জাগা‌বো|

পৃ‌থিবীর কোথাও কোনো নদীর বু‌কে জোছনার চাঁদ আ‌লো না ঢাল‌লেও

নদী‌কে ভা‌লো‌বে‌সে নদী হব নদী হব

নদীই হব|


নরম‌কোমল‌বিস্ময়

তু‌মি বললে আকাশ, আমি বললাম সমুদ্র|

তু‌মি বললে শি‌শির, আমি বললাম স্নিগ্ধতা|

তু‌মি বললে পা‌খি, আমি বললাম পা‌রিজাত|

তু‌মি বললে ডুব, আমি বললাম সাঁতার|

তু‌মি বললে হা‌সি, আমি বললাম বিস্ময়|


হৃদয় দি‌য়ে কেনা

ভা‌লোবাসা মা‌নে দুঃখ নেওয়া

নি‌জের হাত-পা প্রসা‌রিত ক‌রে বুকের ভেত‌র ঘাতক পোষা|

ভা‌লোবাসা মা‌নে মৃত্যু ডাকা

নি‌জেই নি‌জের শব কাঁধে সমু‌দ্রের দি‌কে হেঁ‌টে চলা—

ফেলানো অদৃশ্য জাল|

ভা‌লোবাসা মা‌নে হৃদয় দি‌য়ে কেনা একেক‌টি দীর্ঘশ্বাস|

ভা‌লোবাসা মা‌নে কুকুরের চ‌রিত্র ধারণ| 



অলংকরণঃ তাইফ আদনান